চকরিয়ায় পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে নির্মাণ শ্রমিক নিহত
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি-কক্সবাজারের চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের ৬নং ওয়ার্ড এলাকায় মোহাম্মদ শাহেদ (২০) নামের নির্মাণ শ্রমিক পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে নিহত হয়েছে।
বুধবার (৭ মে) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহেদ (১৮) সাহারবিল ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সোলতান আহমদের ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায়, সাহারবিল পরিষদের রেলব্রিজ সংলগ্ন পল্লী বিদ্যুতের ৩৩ হাজার ভোল্টের বিদ্যুতের তার লাগোয়া স্থানীয় আবু ছৈয়দের বাড়ীতে কাজ করছিল নির্মাণ শ্রমিক শাহেদ। কাজ করার জন্য ২য় তলায় উঠলে হঠাৎ করে বিদ্যুৎতের তারের কাছে গেলে টেনে নিয়ে যায় তাকে। রক্ত চোষে মাতামুহুরী নদীতে ফেলে দেয়। পরে স্থানীয় জনগন দেখে লাশ উদ্ধার করে চকরিয়া সরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চকরিয়া থানার উপপরিদর্শক বাবুল মিয়া জানান,লাশ উদ্ধার করে সুরতহাল রিপোট তৈরি করে পোস্টমডেম এর জন্য কক্সবাজার সদর হাসপাতাল প্রেরণ করা হয়েছে।
পল্লী বিদ্যুতের চকরিয়া জোনাল অফিসের ডিজিএম মো: এমরান গনি জানান,আমাদের তারে সাথে জড়িয়ে নির্মান শ্রমিক নিহত হওয়ার বিষয়টি শুনেছি। কিভাবে তারে জডিয়েছে তদন্ত করে আইনগত ব্যবস্থা নিব।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শফিকুল ইসলামের কাছে সাহারবিল ইউনিয়ন পরিষদ সংলগ্ন পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে শাহেদ নামের নির্মাণ শ্রমিক নিহতের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,খবর শুনার সাথে সাথে থানার এসআই বাবুল মিয়াকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ##



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































